১৩ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০
দক্ষিন আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা : নিহত ৮

দক্ষিন আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে প্রেসটিভি হতে প্রচারিত সংবাদে বলা হয়েছে, দক্ষিন আফগানিস্তানে দু’টি পৃথক ড্রোন হামলায় অন্তত ৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

এ হামলায় আহতদের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, হতাহতদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বহুবার ড্রোন হামলা বন্ধের জন্য আহবান জানালেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।

এ সকল হামলায় অধিকাংশ ক্ষেত্রে বেসামরিক লোক প্রাণ হারায় বলে দাবী রয়েছে কিছু কিছু আফগান কর্মকর্তার।